সিলেটের বার্তা ডেস্ক:: সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও মির্জা আব্বাসের করোনাভাইরাসে (কোভিড-১৯) রিপোর্ট পজেটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
মঙ্গলবার তাদের করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে বলে জানান তিনি। এর আগে মির্জা আব্বাস দম্পতি দুদিন যাবত অসুস্থ ছিলেন। বর্তমানে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে রয়েছেন।
মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মতামত