সিলেটের বার্তা ডেস্ক:: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
বর্তমানে বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানা গেছে।
‘রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সেজন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দুজনেরই পজেটিভ এসেছে।’
শরীফ মাহমুদ অপু আরও বলেন, ‘রি-কনফার্ম হওয়ার জন্য রোববার পুলিশ হাসপাতালে দুজনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। শারীরিকভাবে দুজনের মধ্যে কোনো লক্ষণ নেই।’
মতামত