পথচারীদের অপেক্ষার প্রহর কাটতে দুইটি যাত্রী ছাউনি নির্মাণ করে দিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এক কিলোমিটার দূরত্বের মধ্যে এই দু'টি যাত্রী ছাউনি আজ সোমবার (১৪ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত যাত্রী ছাউনী দু'টির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আবু তাহের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের চলমান সার্বিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সন্তুষ্ট রয়েছে। এর মূল কারণ হলো এ বিশ^বিদ্যালয় বরাদ্ধকৃত অর্থের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে । এ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত এবং শিক্ষাগত গুনগত মান বৃদ্ধি করে আগামী দিনে দেশ ও জাতির মুখ উজ্জ¦ল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারী বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফকরুল ইসলাম, শাবিপ্রবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান ও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এ.কে.এম ফেরদৌস, নির্বাহী প্রকৌশলী বাঁধন চন্দ্র দাস প্রমুখ।
মতামত