৬৪ জেলা ও ৪টি মহানগর ইউনিটের ডেলিগেটদের নিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় বার্ষিক সাধারণ সভা।
গতকাল রবিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ৪৮তম এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্যবৃন্দ, ৬৪টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও ৪ টি সিটি ইউনিটের ডেলিগেটবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, সমাজ কল্যাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইএফআরসি ও আইসিআরসির বাংলাদেশস্থ প্রধানগণ, বিভিন্ন দেশের জাতীয় রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুতেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে সোসাইটির ম্যানেজিং বোর্ডের পক্ষে পুষ্পমাল্য অর্পন করা হয়। ৪৮তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। বার্ষিক সাধারণ সভায়, ২০১৯ সালের অডিট রিপোর্ট, ২০২০ সালের সংশোধিত বাজেট এবং ২০২১ সালের প্রস্তাবিত বাজেট, ২০১৯ সালে অনুষ্ঠিত সোসাইটির ৪৭তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
মতামত