সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে।
এই ছয় থানায় নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে।
এসএমপির কোতোয়ালি মডেল থানায় এস এম আবু ফরহাদ, দক্ষিণ সুরমায় মনিরুল ইসলাম, শাহপরাণে সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদে নাজমুল হুদা খান, বিমানবন্দরে খান মুহাম্মদ মাইনুল জাকির এবং মোগলাবাজারে মো. শামসুদ্দোহা।
এর আগে কোতোয়ালী থানায় মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দরে শাহাদাত হোসেন এবং মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে ছিলেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ছয়টি থানার ওসিদের গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। এ ছয় থানায় নতুন হিসেবে এসএমপি কমিশনার নিশারুল আরিফ আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করেছেন।’
তিনি জানান, নতুন যে ছয়জন ছয় থানায় ওসির দায়িত্ব পেয়েছেন, তারা প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপিতে যোগদান করেন। এরপর তাদেরকে ছয় থানায় পদায়ন করা হয়।
মতামত