শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

৬২ যাত্রী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ান বিমান

৬২ জন যাত্রী নিয়ে একটি ইন্দোনেশিয়ান বিমান নিখোঁজ হওয়ার খবর দিয়েছে জাকার্তা ভিত্তিক টিভি মেট্রাে টিভি চ্যানেল।

আজ শনিবার (০৯ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটের সময় এটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করে।

তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। আরোহীদের মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে।

ফ্লাইট ট্র‍াকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটবার্তায় জানায়, জাকার্তা থেকে উড়াল দেওয়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উড্ডয়নের পর থেকে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ার নিখোঁজ রয়েছে। উড়োজাহাজটি দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল। ওই গন্তব্যের যাত্রাপথ ৯০ মিনিট। চার মিনিট পরই কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

আল জাজিরা জানায়, ট্র্যাকিং ডাটা ও রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য অনুসারে বিমানটি ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে জাকার্তা থেকে লায়ন এয়ার বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট উড্ডয়নের ১২ মিনিট পর নিখোঁজ হওয়া উড়োজাহাজের ১৮৯ জন আরোহী নিহত হন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৬২ যাত্রী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ান বিমান

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২১

featured Image

৬২ জন যাত্রী নিয়ে একটি ইন্দোনেশিয়ান বিমান নিখোঁজ হওয়ার খবর দিয়েছে জাকার্তা ভিত্তিক টিভি মেট্রাে টিভি চ্যানেল।

আজ শনিবার (০৯ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটের সময় এটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করে।

তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। আরোহীদের মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে।

ফ্লাইট ট্র‍াকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটবার্তায় জানায়, জাকার্তা থেকে উড়াল দেওয়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উড্ডয়নের পর থেকে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ার নিখোঁজ রয়েছে। উড়োজাহাজটি দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল। ওই গন্তব্যের যাত্রাপথ ৯০ মিনিট। চার মিনিট পরই কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

আল জাজিরা জানায়, ট্র্যাকিং ডাটা ও রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য অনুসারে বিমানটি ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে জাকার্তা থেকে লায়ন এয়ার বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট উড্ডয়নের ১২ মিনিট পর নিখোঁজ হওয়া উড়োজাহাজের ১৮৯ জন আরোহী নিহত হন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪