সিলেটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত ২ জনই মোটরসাইকেল আরোহি ছিলেন।
ঘটনাটি সোমবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় ঘটেছে।
আরও পড়ুন-খাসদবিরে বেপরোয়া ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ
এঘটনায় স্থানীয় বিক্ষোব্ধ জনতা সড়কে থাকা ৩টি ট্রাকে অগ্নিসংযোগ করে দিয়ে সড়ক অবরোধ করে দেন।
দুর্ঘটনায় নিহত দু'জন হলেন সজিব ও লুৎফুর। এর মধ্যে সজিবের বাসা নগরীর বনকলাপাড়ায় ও লুৎফুরের বাড়ি জালালাবাদ থানায়।
বিষয়টি নিশ্চিত করে কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ বলেন-পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
মতামত