শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

লন্ডনে সিলেটি ব্যবসায়ি খুন, কিশোর আটক

লন্ডনে সিলেটি ব্যবসায়ি খুন, কিশোর আটক

লন্ডনের ম্যানচেস্টার সিটিতে হেদায়াতুল ইসলাম নবাব (৫৩) নামের এক সিলেটি ব্যবসায়ী খুন হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় জড়িত এক কিশোরকে আটক করেছে দেশটির পুলিশ।

জানা যায়, ছিনতাইয়ের সময় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে আটক করে বিচারের মুখোমুখি করেছে দেশটির পুলিশ। তবে আইনি বাধ্যবাধকতার কারণে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

জানা গেছে, হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন ধ‌রে ম‌্যান‌চেস্টা‌রে বসবাস করতেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। গ্রা‌মের বাড়ি সিলেটের ওসমানীনগর উপ‌জেলার ওমরপুর ইউনিয়নের মির্জা সৈয়দপুরে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মার্পল এলাকায় মার্পল স্পাইস রেস্টু‌রেন্ট না‌মে এক‌টি রেস্টু‌রে‌ন্টের মা‌লিক ছিলেন তি‌নি।

স্থানীয় পু‌লিশ জানিয়েছে, শুক্রবার (৭ জানুয়ারি) বি‌কে‌লে হেদায়েতুল ইসলাম নবাব নি‌জের মার্সিডিজ গাড়ি নিয়ে খাবার পৌঁছে দিতে রো‌মে‌লি এলাকায় যান। সেই সময় ১৪ বছ‌রের এক কিশোর তাকে আঘাত ক‌রে গা‌ড়ি‌টি ছিনতাই ক‌রে নি‌য়ে যায়। গুরুতর আহত অবস্থায় নবাব মিয়া‌কে হাসপাতালে নেওয়া হ‌লে রোববার তি‌নি মারা যান।ছিনতাই হওয়া গাড়িটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ‌অব‌্যাহত র‌য়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লন্ডনে সিলেটি ব্যবসায়ি খুন, কিশোর আটক

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২১

featured Image

লন্ডনের ম্যানচেস্টার সিটিতে হেদায়াতুল ইসলাম নবাব (৫৩) নামের এক সিলেটি ব্যবসায়ী খুন হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় জড়িত এক কিশোরকে আটক করেছে দেশটির পুলিশ।

জানা যায়, ছিনতাইয়ের সময় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে আটক করে বিচারের মুখোমুখি করেছে দেশটির পুলিশ। তবে আইনি বাধ্যবাধকতার কারণে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

জানা গেছে, হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন ধ‌রে ম‌্যান‌চেস্টা‌রে বসবাস করতেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। গ্রা‌মের বাড়ি সিলেটের ওসমানীনগর উপ‌জেলার ওমরপুর ইউনিয়নের মির্জা সৈয়দপুরে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মার্পল এলাকায় মার্পল স্পাইস রেস্টু‌রেন্ট না‌মে এক‌টি রেস্টু‌রে‌ন্টের মা‌লিক ছিলেন তি‌নি।

স্থানীয় পু‌লিশ জানিয়েছে, শুক্রবার (৭ জানুয়ারি) বি‌কে‌লে হেদায়েতুল ইসলাম নবাব নি‌জের মার্সিডিজ গাড়ি নিয়ে খাবার পৌঁছে দিতে রো‌মে‌লি এলাকায় যান। সেই সময় ১৪ বছ‌রের এক কিশোর তাকে আঘাত ক‌রে গা‌ড়ি‌টি ছিনতাই ক‌রে নি‌য়ে যায়। গুরুতর আহত অবস্থায় নবাব মিয়া‌কে হাসপাতালে নেওয়া হ‌লে রোববার তি‌নি মারা যান।ছিনতাই হওয়া গাড়িটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ‌অব‌্যাহত র‌য়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪