শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ভোটারদের বাঁধা: বিএনপির মেয়রসহ ১৩ প্রার্থীর ভোট বর্জন

কেন্দ্রে ভোটারে বাঁধাসহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়রসহ ১৩ জন প্রার্থী।

আজ শনিবার বাগেরহাটের মোংলা পৌরসভা নির্বাচনে ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল, এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের বাধাসহ নানা অনিয়মের অভিযোগ আনেন এসব প্রার্থীরা।

শনিবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। এর ২ ঘণ্টার মাথায় সকাল ১০টায় ভোটবর্জনের ঘোষণা দেন প্রার্থীরা।

পৌর শহরের মাদ্রাসা রোডে বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোটবর্জনের ঘোষণা দেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে নেয় আওয়ামী সমর্থকরা। তারা ভোটারদেরকে প্রকাশ্যে ভোট দিতে এবং সাধারণ ভোটারদেরকে বাধা দিতে থাকে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী মো. হোসেন ও আলাউদ্দিন অভিযোগ করে বলেন, ভোটারদের উপস্থিতি ভালো থাকলেও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে তাদের ভোট নেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন বলেন, ভোটের অনিয়ম তুলে ধরায় প্রেসক্লাব সভাপতিসহ মিডিয়ার অনেক ভাইকেও লাঞ্ছিত করা হয়েছে।

এ সময় প্রশাসনের সহযোগিতা চেয়েও তিনি পাননি। ভোটের আগের দিন রাতভর তার কর্মী-সমর্থকদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও মারধর করেছে বলেও দাবি করেন তিনি।

এ সময় বিএনপি সমর্থিত অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভোটারদের বাঁধা: বিএনপির মেয়রসহ ১৩ প্রার্থীর ভোট বর্জন

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২১

featured Image

কেন্দ্রে ভোটারে বাঁধাসহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়রসহ ১৩ জন প্রার্থী।

আজ শনিবার বাগেরহাটের মোংলা পৌরসভা নির্বাচনে ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল, এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের বাধাসহ নানা অনিয়মের অভিযোগ আনেন এসব প্রার্থীরা।

শনিবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। এর ২ ঘণ্টার মাথায় সকাল ১০টায় ভোটবর্জনের ঘোষণা দেন প্রার্থীরা।

পৌর শহরের মাদ্রাসা রোডে বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোটবর্জনের ঘোষণা দেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে নেয় আওয়ামী সমর্থকরা। তারা ভোটারদেরকে প্রকাশ্যে ভোট দিতে এবং সাধারণ ভোটারদেরকে বাধা দিতে থাকে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী মো. হোসেন ও আলাউদ্দিন অভিযোগ করে বলেন, ভোটারদের উপস্থিতি ভালো থাকলেও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে তাদের ভোট নেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন বলেন, ভোটের অনিয়ম তুলে ধরায় প্রেসক্লাব সভাপতিসহ মিডিয়ার অনেক ভাইকেও লাঞ্ছিত করা হয়েছে।

এ সময় প্রশাসনের সহযোগিতা চেয়েও তিনি পাননি। ভোটের আগের দিন রাতভর তার কর্মী-সমর্থকদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও মারধর করেছে বলেও দাবি করেন তিনি।

এ সময় বিএনপি সমর্থিত অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪