শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
না ফেরার দেশে এইচ টি ইমাম
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম ইন্তেকাল করেছেন।
বেশ কয়েকদিন থেকে অসুস্থ থাকাবস্থায় অবশেষে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে।
কিডনি জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ছিলেন তিনি। তার বয়স হয়েছিলো ৮২ বছর।
মৃত্যুর আগ পর্যন্ত এইচ টি ইমাম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এইচ টি ইমামের ব্যক্তিগত সহকারী মো. আকবর জানিয়েছেন, প্রয়াত এইচ টি ইমামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তার পরিবার।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত