শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ১৪ মার্চ থেকে পরিবহন 'ধর্মঘট'

সিলেটে ১৪ মার্চ থেকে পরিবহন 'ধর্মঘট'
সিলেট নগরের চৌহাট্রায় সংগঠিত হওয়া শ্রমিকদের তাণ্ডবের ঘটনায় সমঝোতা সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় ১৪ মার্চ থেকে ফের ধর্মঘটের হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

গতকাল বুধবার (০৩ মার্চ) সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর অফিসিয়াল প্যাডে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।

এ সময় তারা জানান- ১৩ই মার্চের মধ্যে তিন দফা দাবি মেনে না নিলে ১৪ই মার্চ রোববার ভোর ৬ টা থেকে সিলেট জেলার পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি শুরু করবেন।

পরিবহন শ্রমিকদের ঘোষিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে- কোতোয়ালি থানায় শ্রমিক ও নেতৃবৃন্দের উপর দায়ের করা মিথ্যা মামলাদ্বয় প্রত্যাহার, ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপুরন ও আটককৃত গাড়ি ফেরত দেওয়া ও গাড়ি রাখার জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো. ময়নুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. আব্দুল মুহিম পুলিশ কমিশনারের কাছে পরিবহন শ্রমিকদের পক্ষে এ স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে তারা জানান- চৌহাট্টার ঘটনার প্রেক্ষিতে মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মখন মিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, বন্দরবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আতিক মিয়া ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের আহবানে গত ২১ শে ফেব্রুয়ারি রাতে সিটি করপোরেশনে বৈঠক হয়।

ওই বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ কাউন্সিলররা, মালিক শ্রমিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে দীর্ঘ আলোচনার পর ১৭ই ফেব্রুয়ারি সৃষ্ট ঘটনায় ভাংচুরকৃত গাড়ি সমুহের ক্ষতিপুরন প্রদান, আটককৃত গাড়ি ফেরত ও মামলা প্রত্যাহার করতে সর্ব সম্মতিক্রমে সিদ্বান্ত গ্রহন করা হয়। কিন্তু এখনো সিলেট সিটি করপোরেশন থেকে এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ গ্রহন করা হয়নি।

স্মারকলিপিতে তারা জানান- এ নিয়ে গত মঙ্গলবার বিকেলে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে সিলেট জেলার ৬টি রেজিস্ট্রার্ড সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

ওই প্রতিবাদ সভায় সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে সমঝোতা বৈঠকের সিদ্বান্ত বাস্তবায়ন না করায় নিন্দা জানানো হয়। একই সঙ্গে ৩ দফা দাবিতে আলটিমেটাম সহ কর্ম বিরতির কর্মসূচি ঘোষনা করা হয়। স্মারকলিপিতে এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ১৪ মার্চ থেকে পরিবহন 'ধর্মঘট'

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪