শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দক্ষিণ সুরমায় কলোনীতে গাঁজা খেয়ে মারামারি, রিকশা চালক খুন

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকার একটি কলোনীতে গাঁজা খেয়ে মারামারির ঘটনায় ফরিদুল ইসলাম (২৬) নামের এক রিকশা চালক খুনের ঘটনা ঘটেছে।

দক্ষিণ সুরমার লাউয়াই কাশবন আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে গত রবিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- রংপুর জেলার কোতোয়ালী থানাধীন মনসুর আলীর ছেলে জিয়ারুল (২৫) ও একই থানার মুন্সিপাড়ার নূরুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম (৩০)। বর্তমানে তারা দু’জন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন। তারা দু’জনই পেশায় রিকশা চালক। হত্যাকান্ডে অংশ নেয়া অপর আরেকজনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি. এম. আশরাফ উল্যাহ তাহের জানান, রবিবার রাত সোয়া ১২টার দিকে আবদুস সবুর মিন্টুর মিয়ার কলোনিতে বসে গাঁজা সেবন করেন চার রিকশা চালক যুবক। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও পরে মারামারি শুরু হয়। একপর্যায়ে ফরিদুল ইসলামের ডান উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে অন্যরা। রাত সাড়ে ১২টার দিকে সহযোগীরা ফরিদুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বি. এম আশরাফ উল্যাহ আরও জানান, হত্যাকান্ডের পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় জড়িত আরো একজন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় কলোনীতে গাঁজা খেয়ে মারামারি, রিকশা চালক খুন

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২১

featured Image

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকার একটি কলোনীতে গাঁজা খেয়ে মারামারির ঘটনায় ফরিদুল ইসলাম (২৬) নামের এক রিকশা চালক খুনের ঘটনা ঘটেছে।

দক্ষিণ সুরমার লাউয়াই কাশবন আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে গত রবিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- রংপুর জেলার কোতোয়ালী থানাধীন মনসুর আলীর ছেলে জিয়ারুল (২৫) ও একই থানার মুন্সিপাড়ার নূরুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম (৩০)। বর্তমানে তারা দু’জন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন। তারা দু’জনই পেশায় রিকশা চালক। হত্যাকান্ডে অংশ নেয়া অপর আরেকজনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি. এম. আশরাফ উল্যাহ তাহের জানান, রবিবার রাত সোয়া ১২টার দিকে আবদুস সবুর মিন্টুর মিয়ার কলোনিতে বসে গাঁজা সেবন করেন চার রিকশা চালক যুবক। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও পরে মারামারি শুরু হয়। একপর্যায়ে ফরিদুল ইসলামের ডান উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে অন্যরা। রাত সাড়ে ১২টার দিকে সহযোগীরা ফরিদুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বি. এম আশরাফ উল্যাহ আরও জানান, হত্যাকান্ডের পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় জড়িত আরো একজন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪