সোমবার (০৫ এপ্রিল) সিলেটসহ দেশজুড়ে লকডাউন শুরুর আজ বুধবার (০৭ এপ্রিল) তিনদিন অতিবাহিত হচ্ছে।
লকডাউনের প্রথম দু'টি দিন কেমন কেটেছে দেশবাসীর। তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদপত্রে ফলাও করে প্রকাশ হয়েছে।
স্বাস্থ্যবিধির বালাই নেই, সামাজিক দূরত্বের তোয়াক্কা নেই। সড়কে যান আ জনজট ছিল লক্ষ্যনীয়।
মার্কেট, শপিংমলই কেবল বন্ধ বাকি সবকিছুই চলছে দেদারসে। এ যেনো কেবল নামেই 'লকডাউন'।
গতকাল মঙ্গলবার (০৬ এপ্রিল) সিলেট নগরীতে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবেন, অতএব মার্কেট খোলার দাবি জানিয়ে লকডাউনের মাঝেও রাজপথে নামেন তারা।
আজ তৃতীয় দিনের লকডাউনে সিলেট নগরে আগের দু'দিনের মতোই লকডাউনের প্রভাব নেই জনসাধারণের মাঝে। সদাইয়ে ব্যস্ত মানুষজন। জীবনের তাগিদে ঘর থেকে বের হয়েছেন নানা শ্রেণি ও পেশার মানুষজন।
মতামত