শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দক্ষিণ সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে প্রাণ হারালেন চাচা ও ভাতিজা।

আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে এদিন সকালে চাচা ও ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।

এ সময় গুরুতর আহত চাচা আব্দুল তাহিদ ও ভাতিজা রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর আহমদ জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচায় ভাতিজাকে এবং ভাতিজা চাচাকে আঘাত করলে দু’জনেই মারা যান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২১

featured Image

জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে প্রাণ হারালেন চাচা ও ভাতিজা।

আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে এদিন সকালে চাচা ও ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।

এ সময় গুরুতর আহত চাচা আব্দুল তাহিদ ও ভাতিজা রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর আহমদ জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচায় ভাতিজাকে এবং ভাতিজা চাচাকে আঘাত করলে দু’জনেই মারা যান।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪