সিলেটে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) নতুন করে আরও ৯৩ জনের শরীরে মহামারী করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা ভাইরাস শনাক্ত হয়।
বিষয়টি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, আজ (বৃহস্পতিবার) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৬ জন করেনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।’
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৬ জন, সুনামগঞ্জ ৫, হবিগগঞ্জ ৩ এবং মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে একইদিনে শাবির ল্যাবে ৪৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়।
এ তথ্যটি নিশ্চিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবের ইনচার্জ হাম্মাদুল জানান, শাবির ল্যাবে আজ (বৃহস্পতিবার) ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৪৭ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে সিলেটের ৩৮ জন, সুনামগঞ্জের ৩ জন ও হবিগঞ্জ জেলার ৬ জন রয়েছেন।
মতামত