একদিনে সিলেটে নতুন করে আরও ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির ল্যাবে ৭৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৮ জন করেনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।’
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৬ জন, সুনামগঞ্জ জেলার ১ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ২৮২ করোনার নমুনা পরীক্ষা করে ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার আমরা ৩৩৮জনের নমুনা নিয়েছি। এরমধ্যে ২৮২টি নমুনা পরীক্ষা করে ৭৭জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।
শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৪৩জন, সুনামগঞ্জের ৬ জন এবং হবিগঞ্জের ১৮জন, মৌলভীবাজারের ১০জন রয়েছেন।
মতামত