চলছে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। সিলেটে ফনা তুলছে মরণব্যধি এই ভাইরাস।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে আরও এক সপ্তাহের লকডাউন।
সিলেটে আইনশৃঙ্খলা, লকডাউন আইন বাস্তবায়নের পাশাপাশি মাস্ক নিয়ে রাজপথে নেমেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি টিম।
প্রতিদিন সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা হ্যান্ডমাইক নিয়ে অবস্থান করেন। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
পাশাপাশি মাস্কবিহীন পথচারীদের মুখে পরিয়ে তারা মাস্ক।
বৃহস্পতিবার বিকেলে নগরীর মিরাবাজার পয়েন্টে ডিবি পুলিশের একটি টিমকে দেখা যায় মাস্ক বিতরণ করতে।
এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি ও মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন-করোনা সংক্রমণের সূচনা থেকেই জীবন বাজী রেখে পুলিশ সদস্যরা ডিউটি পালন করছেন। সিলেটের সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
মতামত