শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

করোনায় সিলেটে দুই জনের মৃত্যু, শনাক্ত ৬৮

মহামারী করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় সিলেটে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন।

এনিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৮১ জনে।

এদিকে একদিনে নতুন করে ৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

যার মধ্যে ৪৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৯ জন। মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৮ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ১০ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে আরও ৭ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৬৮ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫৭৯ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৩৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৮৭ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এরমধ্যে সিলেটের ৩২ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৫৪৩ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৫৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৫৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৭৯ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১১ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮১ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩০৬ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

করোনায় সিলেটে দুই জনের মৃত্যু, শনাক্ত ৬৮

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪