শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শফি চৌধুরীকে বহিস্কার করলো বিএনপি

শফি চৌধুরীকে বহিস্কার করলো বিএনপি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরীকে বহিস্কার করেছে দল।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আজ শনিবার (১৯ জুন) রাতে বিএনপির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলীয় দফতরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক শফি আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করার পরিপ্রেক্ষিতে গেল ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এ নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক না হওয়ায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শফি চৌধুরীকে বহিস্কার করলো বিএনপি

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২১

featured Image

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরীকে বহিস্কার করেছে দল।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আজ শনিবার (১৯ জুন) রাতে বিএনপির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলীয় দফতরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক শফি আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করার পরিপ্রেক্ষিতে গেল ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এ নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক না হওয়ায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪