বাংলাদেশে নতুন ইতিহাস গড়লো মহামারী করোনাভাইরাস। এবার অতীতের সকল ইতিহাস ছাড়িয়ে গেছে প্রাণঘাতী এই ভাইরাস।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক ৮ হাজার ৩শ' ৬৪ জন শনাক্ত হয়েছেন।
একই সাথে এই ভারাসে মারা গেছেন আরও ১০৪ জন।
সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৬৭০ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ।
এছাড়া একই সময়ে নতুন করে করোনায় আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৭৬ জনের।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম ১ জনের মৃত্যু হয়।
মতামত