শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে লকডাউনের ৪র্থ দিনে ১২৩ মামলা, ২২৩টি যানবাহন আটক

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। অতিমারি করোনার সংক্রমণ রোধে সিলেটসহ দেশজুড়ে চলছে কঠোর লকডাউন।

রবিবার (০৪ জুলাই) লকডাউনের চতুর্থ দিনেও সিলেট ও শহরতলীর একাধিক স্থানে বিশেষ চেকপোস্টের মাধ্যমে অভিযান অব্যাহত রাখে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

রবিবার লকডাউনে আইন অমান্য করায় সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশের অভিযানে ১২৬টি মামলা ও ২২৩টি যানবাহন আটক করা হয়।

পুলিশ জানায়, রবিবার লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ১৬টি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

বিধি নিষেধ অমান্য করায় পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৩৭টি, মোটরসাইকেল ৭৫টি, প্রাইভেট কার ৮টি ও অন্যান্য ৬টি সহ সর্বমোট ১২৬টি মামলা দায়ের করা হয়। এছাড়া সিএনজি অটোরিকশা ৪৬টি, মোটরসাইকেল ১২৭টি, প্রাইভেট কার ১৩টি, অন্যান্য ৩৭টি সহ মোট ২২৩ টি যানবাহন আটক করে পুলিশ। পাশাপাশি পুলিশি ডিউটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থান থেকে ৮৬ হাজার ২শ' টাকা জরিমানা আদায় করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে লকডাউনের ৪র্থ দিনে ১২৩ মামলা, ২২৩টি যানবাহন আটক

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২১

featured Image

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। অতিমারি করোনার সংক্রমণ রোধে সিলেটসহ দেশজুড়ে চলছে কঠোর লকডাউন।

রবিবার (০৪ জুলাই) লকডাউনের চতুর্থ দিনেও সিলেট ও শহরতলীর একাধিক স্থানে বিশেষ চেকপোস্টের মাধ্যমে অভিযান অব্যাহত রাখে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

রবিবার লকডাউনে আইন অমান্য করায় সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশের অভিযানে ১২৬টি মামলা ও ২২৩টি যানবাহন আটক করা হয়।

পুলিশ জানায়, রবিবার লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ১৬টি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

বিধি নিষেধ অমান্য করায় পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৩৭টি, মোটরসাইকেল ৭৫টি, প্রাইভেট কার ৮টি ও অন্যান্য ৬টি সহ সর্বমোট ১২৬টি মামলা দায়ের করা হয়। এছাড়া সিএনজি অটোরিকশা ৪৬টি, মোটরসাইকেল ১২৭টি, প্রাইভেট কার ১৩টি, অন্যান্য ৩৭টি সহ মোট ২২৩ টি যানবাহন আটক করে পুলিশ। পাশাপাশি পুলিশি ডিউটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থান থেকে ৮৬ হাজার ২শ' টাকা জরিমানা আদায় করা হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪