শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপশহরে গভীর রাতে খোলা দোকান, মালিক কে?
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২১
চলছে কঠোর লকডাউন। মাঠে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
যেখানে দিনের বেলা নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা থাকলে জরিমানা করা হয়। সেখানে রাতের উলটো চিত্র পরিলক্ষিত হয়।
নগরীর শাহজালাল উপশহর এই দোকানের নাম 'সরাবান সুপার শপ'। কঠোর লকডাউনের মাঝে গভীর রাতেও খোলা দোকানটি।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানটির মালিক একজন পুলিশ কর্মকর্তা। তাই ভয় নেই জেল-জরিমানার।
মঙ্গলবার (০৬ জুলাই) দিনগত রাত পৌনে ১টায়ও দোকান খোলা পাওয়া গেছে।
উপশহর ই-ব্লকের ৬ নম্বর সড়কের মোড়ে স্প্রিং টাওয়ারের সামনে ‘সরাবন সুপার শপ’ নামে দোকানটির অবস্থান।
রাতে দোকানে যথারীতি ক্রেতারাও কেনাকাটা করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দোকানটি এক পুলিশ কর্মকর্তার।
যে কারণে রাতে খোলা থাকলেও পুলিশি হয়রানিতে পড়তে হয় না। এছাড়া ‘কঠোর লকডাউনে’ রাতের শহরে অলিগলিতে এমনিতেই পুলিশের আনাগোনা কম। এরপরও এখানে কেউ সাহস করে দোকান খোলা রাখার কথা ছিল না।
স্থানীয়রা আরও বলেন, ‘কঠোর লকডাউনে’ অন্য দোকানগুলো বিকেল ৫টার পর বন্ধ রাখা হলেও ওই ব্যবসা প্রতিষ্ঠান প্রতি রাতেই খোলা থাকে। ‘কঠোর লকডাউনেও’ প্রতিদিন কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ব্যবসা করতে দেখা গেছে।
এ ব্যাপারে দোকানির কাছে জানতে চাইলে তিনি কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।
এব্যাপারে মহানগর পুলিশের মুখপাত্র (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, পাড়া-মহল্লায় যারা সন্ধ্যার পর দোকান খোলা রাখেন, তারা টহল পুলিশ দেখলেই সাঁটার লাগিয়ে দেন।
এছাড়া জরিমানা করতে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজন। তিনি বিষয়টি দেখবেন বলেও জানান।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত