সিলেটে মহামারী করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণ চলছে। অপরদিকে কঠোর লকডাউন। করোনা রোগীদের চিকিৎসেবা সহজ করে তুলতে ফ্রি অক্সিজেন সেবা চালু করেছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।
অনুষ্ঠানে ফ্রি অক্সিজেন সেবাগ্রহণের ক্ষেত্রে-০১৭১৫-২৭৩৬৪৫ এবং ০১৭৫৭-৩১৩০৩৩ এই দুটি হটলাইন নাম্বার চালু করা হয়। কোভিড-১৯'র রোগীদের অক্সিজেনের প্রয়োজন হলে এই নাম্বারে কল দিলে বাসা-বাড়িতে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা পৌঁছে দেবেন বলে আব্দুর রহমান জামিল গণমাধ্যম কর্মীদের জানান।
যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মো. নাজিম খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরি সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সুয়েব আহমদ, মজির উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরুল আলম খান, মেডিকেল অফিসার ফাতেমা উম্মে খায়ের লিপা, কর্মকর্তা পার্থ সারথী দাস, যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় উপ-প্রধান মুসাদ্দেক চৌধুরী সুমেল, চৌধুরী লাবিব ইয়াসিরসহ আরও অনেকে।
মতামত