শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ছয়জনের মৃত্যু: আক্রান্ত ৪৪২

সিলেটে ছয়জনের মৃত্যু: আক্রান্ত ৪৪২

সিলেটে মৃত্যু ও শনাক্তের সংখ্যা হু হু করে বাড়তেই আছে। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্তঘ সিলেট বিভাগে নতুন করে আরও ৪৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সিলেটে করোনাক্রান্ত হয়েছেন আরও ৪৪২ জন। একই সময়ে মারা গেছেন আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রাপ্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ১০২৫ জনের নমুনা পরীক্ষায় ৪৪২ জন করোনা রোগী পাওয়া গেছে। শনাক্তের হার ৪৩.১২ শতাংশ।

এতে আরও জানানো হয়, নতুন রোগীদের মধ্যে সিলেট জেলার ২২৭ জন, সুনামগঞ্জের ৫৬ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জ জেলার ৪৬ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এই সময়ে সিলেটে নতুন করে মারা গেছেন আরও ৬ জন। এর মধ্যে ৫ জনই সিলেট জেলার, বাকী একজন হলেন মৌলভীবাজারের।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৪৭ জনে। আর মারা গেছেন ৫১১ জন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া বর্তমানে সিলেটজুড়ে বিভিন্ন হাসপাতালে ৫৫১ জন করোনারোগী ভর্তি রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ছয়জনের মৃত্যু: আক্রান্ত ৪৪২

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২১

featured Image

সিলেটে মৃত্যু ও শনাক্তের সংখ্যা হু হু করে বাড়তেই আছে। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্তঘ সিলেট বিভাগে নতুন করে আরও ৪৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সিলেটে করোনাক্রান্ত হয়েছেন আরও ৪৪২ জন। একই সময়ে মারা গেছেন আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রাপ্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ১০২৫ জনের নমুনা পরীক্ষায় ৪৪২ জন করোনা রোগী পাওয়া গেছে। শনাক্তের হার ৪৩.১২ শতাংশ।

এতে আরও জানানো হয়, নতুন রোগীদের মধ্যে সিলেট জেলার ২২৭ জন, সুনামগঞ্জের ৫৬ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জ জেলার ৪৬ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এই সময়ে সিলেটে নতুন করে মারা গেছেন আরও ৬ জন। এর মধ্যে ৫ জনই সিলেট জেলার, বাকী একজন হলেন মৌলভীবাজারের।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৪৭ জনে। আর মারা গেছেন ৫১১ জন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া বর্তমানে সিলেটজুড়ে বিভিন্ন হাসপাতালে ৫৫১ জন করোনারোগী ভর্তি রয়েছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪