শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০০৯ সালের এই দিনে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছে। দোয়া মাহফিল হবে তাঁর গ্রামের বাড়িতেও। এ ছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাইফুর রহমান সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ভাষা আন্দোলনে যুক্ত থাকায় তিনি গ্রেপ্তার হয়ে এক মাস কারাগারেও থাকেন। সাইফুর রহমান ১৯৭৬ সালে জিয়াউর রহমানের সামরিক সরকারে বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন। অর্থমন্ত্রী হিসেবে তিনি জাতীয় সংসদে ১২ বার বাজেট পেশ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজনবিদিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।’  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২১

featured Image
সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০০৯ সালের এই দিনে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছে। দোয়া মাহফিল হবে তাঁর গ্রামের বাড়িতেও। এ ছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাইফুর রহমান সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ভাষা আন্দোলনে যুক্ত থাকায় তিনি গ্রেপ্তার হয়ে এক মাস কারাগারেও থাকেন। সাইফুর রহমান ১৯৭৬ সালে জিয়াউর রহমানের সামরিক সরকারে বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন। অর্থমন্ত্রী হিসেবে তিনি জাতীয় সংসদে ১২ বার বাজেট পেশ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজনবিদিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।’  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪