শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মাধবপুরে স্কুলে যেতে পারেনি সাড়ে ৪ হাজার ক্ষুদে শিক্ষার্থী

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যালয়ে যেতে পারেনি সাড়ে ৪ হাজার ক্ষুদে শিক্ষার্থী।দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর রবিবার তাদের স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা প্রাক-প্রাথমিক শ্রেণি শিক্ষার্থী হওয়ায় বিদ্যালয়ে আসতে দেওয়া হয়নি।

জানা যায়, করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় মাধবপুরে ১৪৯টি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ ছিল। প্রতিটি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের ৩০ জন শিক্ষার্থী রয়েছে। সে অনুযায়ী মাধবপুরে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী রয়েছে মোট ৪ হাজার ৪৭০ জন। আজ তাদের প্রথম বিদ্যালয়ে আসার কথা ছিল। তাই তাদের জন্য শ্রেণির কক্ষে খেলাধুলা সামগ্রী দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। কিন্তু প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিয়ে নিষেধাজ্ঞা থাকার তারা স্কুলে যাতে পারেনি।

মাধবপুর উপজেলার মীরনগর সরকারি কালিকাপুর দরিদ্র কল্যাণ সংস্থার পরিদর্শক সাইফুর রহমান রাসেল বলেন, মাধবপুরে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নতুন চালু হয়েছে। তারা অনেক ছোট তাই ঝুঁকি নিয়ে তাদের বিদ্যালয়ে না আসাই উত্তম।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাহমুদুল হাসান রনি বলেন, শিশুরা বিদ্যালয়ের প্রাণ। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষাঙ্গনগুলো আবার মুখরিত হয়ে উঠেছে। আর প্রাক-প্রাথমিক শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় বিদ্যালয়ে। কিন্তু তারা অনেক ছোট হওয়ায় স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে আপাতত তাদের বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষকেরা মোবাইলে যোগাযোগ করে ও হোম ভিজিটের মাধ্যমে তাদের পড়াশোনার তত্ত্বাবধান করা হচ্ছে। এ বিষয়ে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় শিক্ষকেরা তাদের বাড়িতে গিয়ে পড়াশোনার খোঁজখবর রাখবেন। করোনা পরিস্থিতি ঠিক হলে তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুরে স্কুলে যেতে পারেনি সাড়ে ৪ হাজার ক্ষুদে শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪