শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

তাহিরপুরে ব্যক্তিগতভাবে বিদ্যালয় বন্ধ ঘোষণা!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সারাদেশের ন্যায় মধুপুর্নিমা উপলক্ষে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা করেছে শিক্ষা অধিদপ্তর ।

এদিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি উচ্চ বিদ্যালয় সরকারি ভাবে বন্ধ ঘোষণা করা না হলেও বিদ্যালয়ের শিক্ষকগন ব্যাক্তিগত ভাবে বন্ধ ঘোষণা করেছেন।যার ফলে বিদ্যালয়ে কোন ছাত্র-ছাত্রী আসেনি।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১ টার অবধি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষের দরজা তালা ঝুলা অবস্থায় রয়েছে।,

কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে বন্ধের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে,তারা বলে স্যার আমাদেরকে বলেছেন আজ বিদ্যালয় বন্ধ তাই আজ আমরা বাড়িতেই রয়েছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমিরুল ইসলামের সাথে বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি কোন ছাত্র বা ছাত্রীদের বন্ধের নোটিশ দেইনি সহকারী শিক্ষকগন বন্ধের ঘোষণা করেছেন।

তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান বলেন,আজ সারাদেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে তবে মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা আছে।তবে কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের বন্ধের বিষয়টি শুনেছি এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির বলেন,শিক্ষকরা কেন ব্যক্তিগত ভাবে বিদ্যালয় বন্ধ ঘোষণা করলেন তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তাহিরপুরে ব্যক্তিগতভাবে বিদ্যালয় বন্ধ ঘোষণা!

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২১

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সারাদেশের ন্যায় মধুপুর্নিমা উপলক্ষে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা করেছে শিক্ষা অধিদপ্তর ।

এদিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি উচ্চ বিদ্যালয় সরকারি ভাবে বন্ধ ঘোষণা করা না হলেও বিদ্যালয়ের শিক্ষকগন ব্যাক্তিগত ভাবে বন্ধ ঘোষণা করেছেন।যার ফলে বিদ্যালয়ে কোন ছাত্র-ছাত্রী আসেনি।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১ টার অবধি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষের দরজা তালা ঝুলা অবস্থায় রয়েছে।,

কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে বন্ধের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে,তারা বলে স্যার আমাদেরকে বলেছেন আজ বিদ্যালয় বন্ধ তাই আজ আমরা বাড়িতেই রয়েছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমিরুল ইসলামের সাথে বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি কোন ছাত্র বা ছাত্রীদের বন্ধের নোটিশ দেইনি সহকারী শিক্ষকগন বন্ধের ঘোষণা করেছেন।

তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান বলেন,আজ সারাদেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে তবে মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা আছে।তবে কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের বন্ধের বিষয়টি শুনেছি এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির বলেন,শিক্ষকরা কেন ব্যক্তিগত ভাবে বিদ্যালয় বন্ধ ঘোষণা করলেন তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪