শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

লন্ডনে জাতীয় সীরাত কনফারেন্স ১০ অক্টোবর

ইকরা টিভি গ্রুপ ও আল খায়ের ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আগামী ১০ অক্টোবর রবিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় সীরাত কনফারেন্স সফলের লক্ষ্যে রবিবার লন্ডনে সর্বদলীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ইষ্টলন্ডনস্থ জামেয়া দারুস সুন্নাহ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ব্যতিক্রমধর্মী এ সীরাতুন্নবী সম্মেলনের আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে সূক্ষ্ম আলোচনা পর্যালোচনা করা হয়। সভায় ইংল্যান্ডের ইপসুইচ এলাকায় অবস্থিত শর্বল্যান্ড হল ( shrubland Hall Ipswich) প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জাতীয় সীরাত কনফারেন্সে দলমত নির্বিশেষে সকল উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানগণ কে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

সভায় ০৩০০০৯৯৯৭৮৬ নাম্বারে কল করে ফ্রি রেজিস্ট্রেশনের জন্য সর্বস্তরের জনগণকে সর্বদলীয় এ প্রস্তুতি সভার পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করা হয়। প্রস্তুতি সভায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে ও খেলাফত মজলিস যুক্তরাজ্য সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

জাতীয় সীরাত কনফারেন্স বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক মাওলানা গোলাম কিবরিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি মিটিংয়ে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা সাদিকুর রহমান, সম্মেলন বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক মুফতি আবদুল মুনতাকিম ও মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা সৈয়দ মুশাররফ আলী, মাওলানা আলহাজ্ব আতাউর রহমান, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা সৈয়দ তামীম আহমদ, মুফতি সালেহ আহমদ, মাওলানা হাফিজ এনামুল হক, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা শাহনূর আহমদ, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত ও মাওলানা আনীসুর রাহমান প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লন্ডনে জাতীয় সীরাত কনফারেন্স ১০ অক্টোবর

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪