সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের শূন্যতা সহজে পূরন হবার নয়। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্টা ও সিলেটের উন্নয়নে তারা যে ভূমিকা পালন করেছেন তা সিলেটবাসী কৃতজ্ঞতার সাথে স্মরন করবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার গতকাল বৃহস্পতিবার রাতে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমানের বাসভবনে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান ও তাদের খোজ খবর নেন।
হাফিজ আহমদ মজুমদার সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমানের বাসভবনে যাওয়ায় উভয় পরিবারের সদস্যরা তার প্রতি কৃতজ্ঞতা জানান।এসময় তার সাথে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মো: লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ । উভয় পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আসমা কামরান, এডভোকেট লুৎফুর রহমানের ছেলে লন্ডন প্রবাসী লুৎফুল কবির, শাবির অধ্যাপক লুৎফুর এলাহী প্রমূখ।
মতামত