সিলেটের কানাইঘাটবাজারে নকল বাচ্চু বিড়ি, নকল হাকিমপুরী জর্দাসহ বিভিন্ন অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) কানাইঘাটবাজারের পারভিন স্টোর, বদরুজ্জামান ট্রেডার্স, বিলাল স্টোর, বাবুল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে প্রায় ৪৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যু্ক্ত বাচ্চু বিড়ি, ১১৩ বক্স নকল ওরস্যালাইন, নকল হাকিমপুরি জর্দ্দা জব্ধ করা হয়।
ভোক্তা অধিদপ্তর সিলেট'র সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদ'র নেতৃত্বে অভিযানে কানাইঘাট থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মতামত