শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

এসপি ফরিদ উদ্দিনের মমতাময়ী মা আর নেই

এসপি ফরিদ উদ্দিনের মমতাময়ী  মা আর নেই

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের মমতাময়ী মা ফাতেমা জাহান বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার সন্তান, নাতি-নাতনি, পরিবার-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ ও দাফন দেশের বাড়ি কুমিল্লায় অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (১৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।

সিলেটসহ দেশবাসীর কাছে পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও তার পরিবার মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এসপি ফরিদ উদ্দিনের মমতাময়ী মা আর নেই

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২১

featured Image

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের মমতাময়ী মা ফাতেমা জাহান বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার সন্তান, নাতি-নাতনি, পরিবার-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ ও দাফন দেশের বাড়ি কুমিল্লায় অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (১৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।

সিলেটসহ দেশবাসীর কাছে পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও তার পরিবার মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪