শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ সকল ধর্মের নেতারা

গোয়াইনঘাটে যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যমত্তে পৌছেছেন সকল ধর্ম জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। যার যার অবস্থান থেকে ধর্ম চর্চা,ধর্মীয় অনুষ্ঠানাদিতে পরস্পর সহযোগিতা আবহমান কাল থেকে চলে আসা উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে একমত পোষণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা উস্কানী মূলক ধর্মীয় প্রচারণায় কেউ গুজব ছড়ানো ও গুজব থেকে দূরে থাকতে আহŸান জানানো হয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় গোয়াইনঘাট ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকল জাতিসত্তা এক সাথে চলবে। যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করা হবে। গোয়াইনঘাট হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল জাতিসত্তার শান্তির আবাস্থল। সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন কর্তৃক বৃহস্পতিবার ২১ অক্টোবর সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত সম্প্রীতি সমাবেশে এমন দাবী ও সিদ্ধান্ত উঠে আসে। এতে উপজলোর সকল র্ধমীয় ও রাজনতৈকি নেতৃবৃন্দের অংশগ্রহণ করেন। সমাবেশে ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা অংশ নেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন,গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ পরমিল চন্দ্র দেব, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সংগ্রামপুঞ্জি সাধু প্যান্ট্রিকের গীর্জার (ক্যাথলিক) ফাদার রনাল্ড গ্রাবিয়েল কস্তা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দন, সাধারণ সম্পাদক দেবব্রত ভট্টাচার্য, উপজলো পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাস চন্দ্র পাল ছানা, সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস নিতাই, উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব আমিনুর রশিদ,লাফনাউট মাদ্রাসার মুহতামিম আব্দুল খালিক চাক্তা, শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পূর্ব জাফলং ইউনয়িন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা লুৎফুল হক,সন্তোষ দাস,আধিবাসী নেতা ওয়েলকাম লম্বা প্রমুখ। সম্প্রীতি সমাবেশে বক্তব্যে শায়খুল হাদীস মাহমুদুল হাসান রায়গড়ী বলেন,ইসলাম শান্তির ধর্ম। পবিত্র কোরআনে এবং হাদিসে কোথাও অন্য ধর্মের অনুসারিতের প্রতি হিং¯্রতা কিংবা হানাহানি, বিবেধ এমনকি নির্যাতন, নিপীড়ন, কঠোরভাবে নিষেধ রয়েছে। প্রতিহিংসা পরায়নতা কখনো সমাজে শান্তি আনতে পারে না। পরস্পরের প্রতি সহনশীল আচরণ দেখাতে হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাটের সাধারণ সম্পাদক নিত্যান্দ দাস নিতাই বলেন,এদেশে জন্মগ্রহণ করেছি,বড় হয়েছি ভ্রাতৃত্বের বন্ধনে এদেশেই থাকতে চাই। আমরা হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান এমন পরিচয়ে নয় বাঁচতে চাই শান্তিপূর্ণ জনপদ গোয়াইনঘাটের পরিচয়ে। কোন রকম হিং¯্রতা কিংবা অমানবিকতা যেন আমাদের ঘিরে না ধরে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। গোয়াইনঘাটের সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন,হিংসা হানাহানি সমাজকে ধ্বংস করে,আর পারস্পরিক সহযোগিতা সমাজকে এগিয়ে নিয়ে যায়। আমাদের সে লক্ষ্যেই কাজ করতে হবে। গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন বলেন,আবহমান কাল থেকে বয়ে চলা সাম্প্রদায়িক সম্প্রীতের বন্ধন গোয়াইনঘাটে ভবিষ্যতেও এভাবেই বহমান দেখতে চাই। সকলের সহযোগিতায় গোয়াইনঘাট ভবিষ্যতেও সকল জাতিসত্তার নিরাপদ আবাসস্থল হিসাবে বলবৎ থাকবে। থানা অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ভ্রান্ত নিউজ বা পোষ্ট দেখে কেউ যেন বিভ্রান্ত না হয়ে তার সত্যতা যাচাই করা জরুরী। কোন ধরনের গুজবে কান না দিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে এর সমাধান করা উচিত। সভাপতির বক্তব্যে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন,এদেশে সকল জাতিসত্তা মিলেমিশে বসবাস করি। কোন ধরনের গুজব কিংবা উস্কানী মূলক তথ্য দৃষ্টি গোচর হলে বিষয়টি নিশ্চিত না হয়ে সমাজে শান্তি শৃঙ্খলা যাতে নষ্ট না হয় সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে। প্রশাসন তথা সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে। ধর্মীয় উস্কানী মূলক যে কোন অপ তৎপরতায় সকলের সহযোগিতায় বন্ধ রাখতে হবে। গোয়াইনঘাট শান্তির জনপদ হিসাবে পরিচিত,যে কোন মূল্যে এই সুনাম গোয়াইনঘাট বাসীকে ধরে রাখতে তিনি হিন্দু, মুসলিম,বৌদ্ধ খ্রিষ্টানসহ বসবাসরত সকল জাতিসত্তার প্রতিনিধি,জনপ্রতিনিধি এবং রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ সকল ধর্মের নেতারা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪