শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোলাপগঞ্জ ও বিশ্বনাথে গৃহবধূ 'ধর্ষণ' দুই যুবক গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ ও বিশ্বনাথে গৃহবধূ ধর্ষণের দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি পৃথক পৃথকভাবে এই দুই উপজেলায় ঘটেছে। গোলাপগঞ্জে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ছানু মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নোয়াগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছানু মিয়া উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নোয়াগাঁও গ্রামের মোঃ নূর উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। এদিকে বিশ্বনাথে ‘ব্লাকমেইল’ করে এক গৃহবধুকে ৯মাস ধর্ষণের অভিযোগে রাসেল আহমদ (২৮) নামের এক ধর্ষককে আটক করেছে পুলিশ। সে উপজেলার পুরান সিরাজপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ৯মাস পূর্বে একটি মোবাইল মেরামতের জন্য বিশ্বনাথ আল-হেরা শপিং সিটিতে গিয়ে রাসেলের সঙ্গে দেখা হয়। এর পর তাদের মধ্যে প্রেমের সস্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বেড়ানোর কথা বলে ওই গৃহবধূকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে রাখে রাসেল। এই ভিডিও দেখিয়ে গৃহবধুকে দিনের পর দিন ধর্ষণ করে সে। তার হাত থেকে রক্ষা পেতে গৃহবধু ৯০ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি ফ্রিজ বিক্রি করে তার হাতে তুলে দেয়। তাতেও রেহাই দিচ্ছিল না। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছরের একটি শিশুকে রেখে ওই গৃহবধুকে নিয়ে পালিয়ে যায় সে। পালিয়ে যাওয়ার পরও বিয়ে না করায় তাকে চাপ দেয় ওই নারী। বিয়ের কথা বলায় অন্য পুরুষ দিয়ে যৌন মিলনে বাধ্য করতে তাকে মারধরও করা হয়। অবশেষে একটি বাচ্চার কথা ভেবে রাসেলের কাছ থেকে পালিয়ে অন্যত্র চলে যায় ওই গৃহবধূ। বুধবার (২০অক্টোবর) সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাসেলকে আটক করে পুলিশ। এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আসামি রাসেলকে আটক করা হয়েছে এবং আজ তাকে আদাতালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গোলাপগঞ্জ ও বিশ্বনাথে গৃহবধূ 'ধর্ষণ' দুই যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪