শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২১
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে সিলেটের রশিদপুরে জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০অক্টোবর) বাদ এশা রশিদপুরস্থ শেখ আত্তর আলী জামে মসজিদে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মহানবীর শুভাগমনের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন জনমঙ্গল ঈদগাহ আওতাধীন মসজিদের ইমামগণ।
মিলাদ ও দোয়া মহফিল শেষে ঈদগাহ যুব কমিটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী কমিনিউটি নেতা আব্দুল আহাদ।
সংগঠনের সভাপতি শেখ মোমিন মর্তুজা শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি মনোহর আলী, বিশ্বনাথ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মুমিন মামুন,বিশিষ্ট মুরব্বি আবুল কালাম,যুব সংগঠক শাহিবুর রহমান সালাম, মুহাম্মদ আমির আলী,কাওছার আহমদ, হাবিবুর রহমান হাবিব,আব্দুল খালিক,মো.দয়াল উদ্দিন তালুকদার,শেখ আফজাল হোসেন, সংগঠনের সহ সভাপতি মুহিব উদ্দিন সুজাত, অর্থ সম্পাদক সুমন মাওন,সহ সভাপতি রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ রাহিন আহমেদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মুবিন, প্রচার সম্পাদক মো.মশাহিদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি আব্দুর নূর,তারিছ আলী,আবুল কালাম, সংগঠনের সদস্য মোতাহির আলী খান,আব্দুস সামাদ,সাজ্জাদুর রহমান,আব্দুল আলী,রেদওয়ান আহমদ,ফয়েজ আলী,লালন মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত