শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ফজরের নামাজে মসজিদে বন্দুক হামলা, নিহত ১৮

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হয়েছেন। সোমবার ফজরের নামাজের সময় নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে অস্ত্রধারীরা এ হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর রয়টার্স, এপি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায়। তারা আসার পর পরই মসজিদের ভেতরে ঢোকে এবং নামাজিদের উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালায়। হাসান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যান তারা।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফজরের নামাজে মসজিদে বন্দুক হামলা, নিহত ১৮

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২১

featured Image
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হয়েছেন। সোমবার ফজরের নামাজের সময় নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে অস্ত্রধারীরা এ হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর রয়টার্স, এপি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায়। তারা আসার পর পরই মসজিদের ভেতরে ঢোকে এবং নামাজিদের উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালায়। হাসান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যান তারা।  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪