শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায়ের মৃত্যুতে মহানগর আ.লীগের শোক
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২২
সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার (২রা জুন) সকাল ১০ ঘঠিকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সূর্য সন্তানকে হারালো। আজ বিকেল ৩ ঘটিকায় চালিবন্দর শ্মশানে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর তাঁর সৎকার্য সম্পন্ন করা হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত