শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ফ্লাইট বন্ধ তাই সড়ক পথে বন্যার্তদের খোঁজ নিতে সিলেটে প্রবাসী কল্যাণ মন্ত্রী

বর্ণনাতীত বন্যা পরিস্থিতি। বন্ধ রয়েছে সিলেটে ফ্লাইট ব্যবস্থা। নিজ এলাকার বন্যার্তদের খোঁজ নিতে সড়ক পথেই সিলেট এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

বান্দরবানে প্রবাসী কল্যাণ ব্যাংকের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম বাতিল করে সিলেটের আসার সিদ্ধান্ত নেন। ঢাকা বিমানবন্দরে ২ ঘন্টা অপেক্ষা করার পর জানা যায় সিলেটে বিমান চলাচল বন্ধ।

তারপর সড়ক পথে সন্ধ্যায় সিলেটে পৌঁছেই কোম্পানিগঞ্জের বর্ণি এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।

এসময় তিনি বিত্তশালীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।বানভাসি মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, বন্যা কবলিত মানুষকে উদ্ধার কাজে ইতিমধ্যে সেনাবাহিনী কাজ করছে।আগামীকাল থেকে আরো সরকারি সংস্থা গুলো অংশ গ্রহণ করবে।

এছাড়া সরকার এসএসসি পরীক্ষা স্থগিত করেছে।সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাড়িয়েছে বলে তিনি জানান

মন্ত্রী বলেন, আপনারা কোন চিন্তা করবেন না।সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে। আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা গ্রহণ করছে সরকার।ইনশাআল্লাহ ত্রাণের কোন অভাব হবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইট বন্ধ তাই সড়ক পথে বন্যার্তদের খোঁজ নিতে সিলেটে প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২২

featured Image

বর্ণনাতীত বন্যা পরিস্থিতি। বন্ধ রয়েছে সিলেটে ফ্লাইট ব্যবস্থা। নিজ এলাকার বন্যার্তদের খোঁজ নিতে সড়ক পথেই সিলেট এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

বান্দরবানে প্রবাসী কল্যাণ ব্যাংকের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম বাতিল করে সিলেটের আসার সিদ্ধান্ত নেন। ঢাকা বিমানবন্দরে ২ ঘন্টা অপেক্ষা করার পর জানা যায় সিলেটে বিমান চলাচল বন্ধ।

তারপর সড়ক পথে সন্ধ্যায় সিলেটে পৌঁছেই কোম্পানিগঞ্জের বর্ণি এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।

এসময় তিনি বিত্তশালীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।বানভাসি মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, বন্যা কবলিত মানুষকে উদ্ধার কাজে ইতিমধ্যে সেনাবাহিনী কাজ করছে।আগামীকাল থেকে আরো সরকারি সংস্থা গুলো অংশ গ্রহণ করবে।

এছাড়া সরকার এসএসসি পরীক্ষা স্থগিত করেছে।সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাড়িয়েছে বলে তিনি জানান

মন্ত্রী বলেন, আপনারা কোন চিন্তা করবেন না।সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে। আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা গ্রহণ করছে সরকার।ইনশাআল্লাহ ত্রাণের কোন অভাব হবে না।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪