সিলেট নগরীর শাহজালাল উপশহরে পানিবন্দি মানুষদের মাঝে আলহাজ্ব আব্দুল খালিক রহ. ট্রাস্ট এর উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২১ জুন, মঙ্গলবার দুপুরে আলহাজ্ব আব্দুল খালিক রহ. ট্রাস্ট'র পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি নগদ অর্থও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন করিম উল্লাহ মার্কেট এর বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট মহানগর জমিয়তের অর্থ সম্পাদক আলহাজ্ব মাওলানা জাহিদ আহমদ, জমিয়ত নেতা মাওলানা আব্দুর রহমান, তরুণ আলেম সাংবাদিক ও লেখক মাওলানা আতিকুর রহমান নগরী, কুদরত উল্লাহ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ রেজওয়ান, বিশিষ্ট সমাজ সেবক মিনহাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম আঙ্গুরা মোহাম্মদপুর এর মরহুম আলহাজ্ব আব্দুল খালিক রহ. এর সন্তানরা বিশেষ করে তাঁর নাতি মাওলানা জসীম উদ্দীন, নাজিম উদ্দীন, কবির উদ্দিন, ছরওয়ার হোসাইন, ইকবাল হোসেন, ও লোকমান আহমদ প্রমুখদের সম্মিলিত প্রচেষ্টায় আর্তমানবতার সেবায় ভূমিকা রাখার জন্য এই সংগঠনটি করা হয়।
এর আগে বিগত রমজান মাসে ক্বেরাত প্রশিক্ষণ সেন্টার পরিচালনা, ঈদুল ফিতর উপলক্ষে অভাবী মানুষজনকে হাদিয়া-তুহফাও পরিবেশন করে ট্রাস্টটি।
মতামত