শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ওসমানীনগরে অচেতন অবস্থায় ৫ প্রবাসীকে উদ্ধার: পিতা-পুত্রের মৃত্যু

সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় ৫ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন হাসপাতালে নেয়ার মৃত্যুবরণ করেছেন। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডি রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাহিকুল ইসলাম (১৬)। আর অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), তার ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০)। সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ তারিখ ওই পাঁচজনের পরিবার যুক্তরাজ্য থেকে দেশে আসেন। ৬ দিন ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই তারা তাজপুরের ওই বাসা ভাড়া নেন। এদিকে, ঘটনাস্থলে রয়েছেন জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তিনি জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ রিপোর্ট লেখা (বিকাল ৩টা) পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর দুটি টিম উপস্থিত হয়েছে। সূত্র: দৈনিক শ্যামল সিলেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ওসমানীনগরে অচেতন অবস্থায় ৫ প্রবাসীকে উদ্ধার: পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২২

featured Image
সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় ৫ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন হাসপাতালে নেয়ার মৃত্যুবরণ করেছেন। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডি রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাহিকুল ইসলাম (১৬)। আর অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), তার ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০)। সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ তারিখ ওই পাঁচজনের পরিবার যুক্তরাজ্য থেকে দেশে আসেন। ৬ দিন ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই তারা তাজপুরের ওই বাসা ভাড়া নেন। এদিকে, ঘটনাস্থলে রয়েছেন জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তিনি জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ রিপোর্ট লেখা (বিকাল ৩টা) পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর দুটি টিম উপস্থিত হয়েছে। সূত্র: দৈনিক শ্যামল সিলেট

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪