শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

তাহিরপুরে আগুনে পুড়ে ছাই ৫টি দোকান, ১০ লক্ষ টাকার ক্ষতি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে আগুনে পুড়ে ৫ টি দোকান ভূস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে হঠাত করেই তাহিরপুর উপজেলার ব্যস্ততম আনোয়ার পুর বাজারে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এতে ৫ টি বিভিন্ন রকমের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান গুলো হচ্ছে নবাব মিয়ার হোটেল, মনির মিয়ার জুতার দোকান, আব্দুস সালামের কাপড়ের দোকান, বজলু মিয়ার ফলের দোকান ও একটি সেলুন পুড়ে সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

খবর পেয়ে তাহিরপুর সদর থেকে ফায়ার সার্ভিস ও তাহিরপুর থানার পুলিশ ও আশপাশের লোকজন আগুন নেভাতে সক্ষম হন। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও স্পষ্ট করে কেউ বলতে পারেনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তাহিরপুরে আগুনে পুড়ে ছাই ৫টি দোকান, ১০ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২২

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে আগুনে পুড়ে ৫ টি দোকান ভূস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে হঠাত করেই তাহিরপুর উপজেলার ব্যস্ততম আনোয়ার পুর বাজারে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এতে ৫ টি বিভিন্ন রকমের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান গুলো হচ্ছে নবাব মিয়ার হোটেল, মনির মিয়ার জুতার দোকান, আব্দুস সালামের কাপড়ের দোকান, বজলু মিয়ার ফলের দোকান ও একটি সেলুন পুড়ে সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

খবর পেয়ে তাহিরপুর সদর থেকে ফায়ার সার্ভিস ও তাহিরপুর থানার পুলিশ ও আশপাশের লোকজন আগুন নেভাতে সক্ষম হন। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও স্পষ্ট করে কেউ বলতে পারেনি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪