শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বালাগঞ্জে হাজী ছাইম উল্লাহ স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের সম্মাননা প্রদান
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২২
সিলেটের বালাগঞ্জ হাজী ছাইম উল্লা স্মৃতি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বালাগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বালাগঞ্জের বার্তা পত্রিকার সম্পাদক শাহাবুদ্দিন শাহিন ও বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শ্রী রজত চন্দ্র দাস ভূলনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের যার নামানুসারে প্রতিষ্ঠিত ট্রাস্ট তাঁর গ্রামের বাড়ী তিলক চান পুর (গোপকানু) এলাকার হামিদনগরস্থ বাড়িতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
মতবিনিময়ে তিনি বলেন, বালাগঞ্জে কর্মরত সাংবাদিক বৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অত্রাঞ্চলের বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও দাবী দাওয়া তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এর ধারাবাহিকতা এগিয়ে নিতে সাংবাদিকদের উৎসাহ প্রদানের লক্ষে।
প্রতি দুই বছর পর পর ট্রাস্টের পক্ষ থেকে পর্যাক্রমে কর্মরত সকল সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হবে।
এছাড়া তিনি ইতিমধ্যে ট্রস্টের পক্ষ থেকে দারিদ্র্য বিমোচন শিক্ষার প্রসার ও চিকিৎসা সেবা প্রদানে
সহ এলাকার উন্নয় মূলক কার্যক্রমের উদ্যােগ ও বাস্তবায়নের নানা কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের জানান।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল আমিন, প্রবাসী শিক্ষানুরাগী ফজলুর রহমান কিনু, কাজী আব্দুর রহমান হিরন, সাংবাদিক রজত চন্দ্র দাস ভূলন সাংবাদিক ও বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, শামীম আহমদ এম এ কাদির, আবুল হোসেন ইমন, মো. আব্দুস শহিদ, আবুল কাশেম অফিক, এস এম হেলাল, মোঃ কাজল মিয়া, এ.এস রায়হান, জাগির হোসেন (জাকির), তারেক আহমদ প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত