শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বালুচরে বন্ধ ঘরে মিললো প্রবাসীর স্ত্রীর লাশ, শিশু জীবিত উদ্ধার
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২২
সিলেট নগরীর উত্তর বালুচরে তালাবদ্ধ বাসায় মিললো প্রবাসীর স্ত্রীর গলিত লাশ। আর মায়ের মৃত দেহের পাশে থেকে আড়াই বছরের কন্যা শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে বাবর তপাদারের মালিকানাধীন ফোকাস-৩৬৪ সিকান্দর মহলের পাঁচতলা ভবনের নীচ নিচতলায় তালাবদ্ধ বাসা থেকে মরদেহ উদ্ধার পুলিশ।
নিহত আফিয়া বেগম (৩০) তিনি গোয়াইনঘাটের জাঙ্গাইল গ্রামের আজির উদ্দিন ও কুটিনা বেগম দম্পতির মেয়ে। তবে তাৎক্ষনিক তার স্বামীর নাম পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাসার মালিক খবর দেন ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ওমান প্রবাসীর স্ত্রী ওই বাসার ভাড়াটিয়া মহিলাকেও ক’দিন ধরে দেখা যাচ্ছে না।
এই খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাসার তালা ভেঙে খাটের উপর মহিলার মরদেহ দেখতে পান। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশেই পড়েছিল তার শিশু সন্তান। কাছে গিয়ে দেখতে পাই শিশুটির বুক নড়াচড়া করছে। তাৎক্ষনিক শিশুটিকে হাসপাতালে পাঠিয়েছি। বাচ্চাটি এখনো জীবিত রয়েছে।
বাসার বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, প্রায় দুই বছর আগে বাসা ভাড়া নিয়ে ওই নারী বসবাস করে আসছিলেন।ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই মহিলাকে ২/৩ দিন আগে হত্যা করেছে। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তার হাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখা গেছে।
কিন্তু মরদেহ গলে গিয়ে ফুলে বিভৎস আকার ধারণ করেছে। ওই অবস্থায় শিশু সন্তানটি না খেয়ে অচেতন অবস্থায় পড়েছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হা্সপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে মনে হচ্ছে এটি হত্যাকান্ড। স্থানীয়রা জানিয়েছেন, মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন।পরহেজগার ছিলেন।তবে বাসায় চুরি-ডাকাতির কোনো আলামত মিলেনি। তাছাড়া ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা, ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া তাও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত