শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ আর নেই

সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির প্রাক্তন সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব সিরাজ উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।   গত বুধবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নিজ বাসায় স্থানীয় সময় সকাল ১১টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ পুত্র, ২ কন্যা সন্তান, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী এবং রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।   তিনি ১৯৪৭ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেটের জৈন্তাপুর থানা সদরের চুনাহাটি মহল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুর রশিদ, মাতা মরহুমা হামিদা খাতুন। তিনি ১৯৬৪ সালে সেন্ট্রাল জৈন্তা হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। ১৯৬৬ সালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন। শিক্ষা জীবন অসমাপ্ত করে তিনি ঢাকায় পাকিস্তান বিমান বাহিনীতে জুনিয়র কমিশন পদে যোগদেন। ১৯৭০ সালে সরকারী শ্রম অধিদপ্তরে চাকুরী নিয়ে নতুন কর্মজীবন শুরু করেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি বগুড়া এলাকায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেন।   ১৯৮৩ সালে তিনি তিনি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ১৮ দফা বাস্তবায়ন কমিটির সভাপতি হিসাবে জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় হন। ১৯৮৫ সালে জৈন্তাপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি হিসেবে ২০০৩ সালে সিলেট-তামাবিল জাফলং মহাসড়কে বিআরটিসি বাস আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার স্ত্রী শামসুন নাহার গাইবান্ধা জেলার বাসিন্দা এবং জৈন্তাপুর উপজেলার প্রথম মহিলা শিক্ষিকা দরবস্ত পাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শামসুন নাহার অসুস্থ থাকায় তিনি গোয়াইনঘাট উপজেলার লাফনাউট এলাকার মরহুম শামসুল হকের কন্যা রেহানা বেগমকে বিয়ে করেন। তিনি আমেরিকা, লন্ডন, কানাডা, সৌদি আরব, দুবাই, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ সফর করেন। বিগত কয়েক বছর থেকে যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে পরিবারের সাথে বসবাস করছেন তিনি।   এদিকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামিন দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জৈন্তাপুর উপজেলা জাতীয় পাটির সভাপতি এম ইসমাইল আলী আশিক, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ,জৈন্তাপুর প্রবাসী গ্রুপ, চিকনাগুল প্রবাসী কল্যাণ পরিষদ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ আর নেই

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪