শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
নুতন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২২
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে লিজ ট্রাস। এর মাধ্যমে যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
সোমবার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার তিনি রানীর সাথে বালমোরালে দেখা করার পর প্রধানমন্ত্রী হবেন। এদিন তিনি সরকার গঠনে রানির আমন্ত্রণপত্র গ্রহণ করবেন।
সোমবারের দলীয় নেতা নির্বাচনের ভোটে তিনি হারিয়েছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে। ৮১ হাজার ৩২৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জনসন সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। আর তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি ভোট।
কয়েকটি অভিযোগে অভিযুক্ত জনসন গত জুলাই মাসে পদত্যাগ করতে বাধ্য হন। তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার জন্য আগামীকাল মঙ্গলবার রানী এলিজাবেথের সাথে দেখা করতে স্কটল্যান্ড যাবেন।
সূত্র : বিবিসি
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত