শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কে এই লিজ ট্রাস?

কে এই লিজ ট্রাস?
করোনাকালে মদের পার্টিসহ দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে চাপের মুখে থাকা বরিস জনসন ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হয়। আর তারপরই শুরু হয় তার উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়া। ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ভোটাভুটি শেষ হয়েছে আগেই। তবে ফলাফল ঘোষণা হয়েছে আজ সোমবার (৫ সেপ্টেম্বর)। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর বলছে, কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে নির্বাচিত নতুন নেতাই যাবেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে। ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড়ের শুরুতে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এগিয়ে থাকলেও লিজ ট্রাস এগিয়ে গেছেন শেষ লড়াইয়ে। কিন্তু কে এই লিজ ট্রাস? কীভাবেই বা বিশ্বের অন্যতম ক্ষমতাধর একটি দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি? পুরো নাম মেরি এলিজাবেথ ট্রাস। ১৯৭৫ সালের ২৬ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে জন কেনেথ এবং প্রিসিলা মেরি ট্রাসের ঘরে জন্মগ্রহণ। ছোটবেলা থেকেই তিনি বেশি পরিচিত ছিলেন এলিজাবেথ নামে। তার বাবা ছিলেন লিডস বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। মা-ও ছিলেন শিক্ষক। ট্রাসের বয়স যখন চার বছর, তখন তার পরিবার চলে আসে স্কটল্যান্ডে। অক্সফোর্ডের মেরটন কলেজে পড়াশোনা করেছেন ট্রাস। সেসময় লিবারেল ডেমোক্র্যাটদের মধ্যে সক্রিয় ছিলেন তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটি লিবারেল ডেমোক্র্যাটসের প্রেসিডেন্ট এবং লিবারেল ডেমোক্র্যাট যুব ও ছাত্রদের জাতীয় নির্বাহী কমিটির সদস্যও ছিলেন লিজ ট্রাস। তবে ১৯৯৬ সালে স্নাতক হওয়ার পর যোগ দেন কনজারভেটিভ পার্টিতে। থিঙ্ক ট্যাঙ্ক রিফর্মের ডেপুটি ডিরেক্টর হওয়ার আগে তিনি শেল অ্যান্ড ক্যাবল অ্যান্ড ওয়্যারলেসে কাজ করেছেন। ২০১০ সালের সাধারণ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন লিজ ট্রাস। নির্বাচিত হয়েই শিশু যত্ন, গণিত শিক্ষা এবং অর্থনীতিসহ দেশের বেশ কয়েকটি নীতির ক্ষেত্রে সংস্কারের আহ্বান জানিয়ে আলোচনায় আসেন। এরপর ২০১৯ সাল থেকে ব্রিটেনের নারী ও সমতা বিষয়ক মন্ত্রী এবং ২০২১ সাল থেকে পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মেরি এলিজাবেথ ট্রাস। ডেভিড ক্যামেরন, থেরেসা মে এবং বরিস জনসনের অধীনে তিনি মন্ত্রিসভার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। লিজ ট্রাস অর্থনৈতিকভাবে নব্য উদারনৈতিক এবং সামাজিকভাবে রক্ষণশীল দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কে এই লিজ ট্রাস?

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪