শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জেলা পরিষদ নির্বাচন: ওসমানীনগরে এক ভোটের ব্যবধানে বিজয়ী হামিদ

সিলেট জেলা পরিষদ নির্বাচনে (ওসমানীনগর উপজেলা) ৫নং ওয়ার্ডে ১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আব্দুল হামিদ । তিনি অটোরিক্সা(সিএনজি) প্রতীকে ৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্ধী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৪০ ভোট। গতকাল সোমবার সকাল থেকে উপজেলা পরিষদ ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জানা গেছে, সিলেট জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডে (ওসমানীনগর উপজেলা) সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্ধীতা করেন। তাদের মধ্যে আব্দুল হামিদ অটোরিক্সা (সিএনজি) প্রতিককে ৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্ধী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৪০ ভোট এবং তালা প্রতিকে সাবেক উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ আহমদ বহলুল পেয়েছেন ২২ ভোট। গতকাল সোমবার সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ কার্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ১০৭ ভোটের মধ্যে ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনাকালে ৩টি ভোট বাতিল বলে গন্য হয়। ভোট গননা শেষে কেন্দ্র প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষনা করেন। ওসমানীনগর উপজেলা ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন ওসমানীনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হক ছানি। তিনি এই ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জেলা পরিষদ নির্বাচন: ওসমানীনগরে এক ভোটের ব্যবধানে বিজয়ী হামিদ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২২

featured Image
সিলেট জেলা পরিষদ নির্বাচনে (ওসমানীনগর উপজেলা) ৫নং ওয়ার্ডে ১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আব্দুল হামিদ । তিনি অটোরিক্সা(সিএনজি) প্রতীকে ৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্ধী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৪০ ভোট। গতকাল সোমবার সকাল থেকে উপজেলা পরিষদ ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জানা গেছে, সিলেট জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডে (ওসমানীনগর উপজেলা) সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্ধীতা করেন। তাদের মধ্যে আব্দুল হামিদ অটোরিক্সা (সিএনজি) প্রতিককে ৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্ধী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৪০ ভোট এবং তালা প্রতিকে সাবেক উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ আহমদ বহলুল পেয়েছেন ২২ ভোট। গতকাল সোমবার সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ কার্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ১০৭ ভোটের মধ্যে ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনাকালে ৩টি ভোট বাতিল বলে গন্য হয়। ভোট গননা শেষে কেন্দ্র প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষনা করেন। ওসমানীনগর উপজেলা ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন ওসমানীনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হক ছানি। তিনি এই ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪