শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

লাঠি হাতে সমাবেশে বিএনপির কর্মীরা

লাঠি হাতে সমাবেশে বিএনপির কর্মীরা
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে শুক্রবার (১৮নভেম্বর) বিকাল থেকে নগরীতে লাঠি হাতে মিছিল দিতে দেখা গেছে কর্মীদের। মিছিলে অংশ নেওয়া প্রায় প্রত্যেকের হাতে শুধু লাঠি দেখা গেছে। কারো কারো হাতে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা এবং ধানের শিষের সঙ্গে বড় বড় লাঠি রয়েছে। ‘প্রতিরোধের প্রস্তুতি নিয়ে’ লাঠি হাতে সমাবেশে এসেছেন বলে জানিয়েছেন তারা। শুক্রবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির বিশাল একটি মিছিল আসে। জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের নেতৃত্বে আসা একটা বড় মিছিল নগরীর বিভিন্ন সড়কে মিছিলটি দিতে থাকে। ওই মিছিলে প্রায় প্রত্যেকের হাতে বড় বড় লাঠি দেখা গেছে।   কারো কারো হাতে পতাকা ও ধানের শিষের সাথে বড় বড় লাঠি রয়েছে। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদ জিয়ার নামে শ্লোগান দিতে শোনা যায়। একইভাবে ছাতক-দোয়ারাবাজার ৫ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মিছিলে দেখা যায় হাতে পতাকা ও লাঠি নিয়ে মিছিল দিচ্ছেন। সমাবেশে আসা প্রায় প্রতিটি মিছিলে এমন দৃশ্য দেখা গেছে। মিছিলে হরিপুর থেকে আসা শাহাবুদ্দিন বলেন,জনগণের অধিকার আদায়ের জন্য কষ্ট করতে হলে করবো।প্রয়োজনে একদিন কেন তিন মাস না খেয়েও আন্দোলন করবো।তবুও এই সরকারের পতন চাই।আমরা চাই খালেদা জিয়া অথবা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চাই। তিনি আরও বলেন, আমাদের কেউ বাধা দেয়ার চেষ্টা করলে আমি যাতে প্রতিহত করতে পারি এজন্য লাঠি নিয়ে এসেছি।’ গোয়াইনঘাট থেকে আসা যুবদলকর্মী৷ জয়নাল আহমদ। তিনি বলেন, চাউল-ডালের দাম যে হারে বাড়ছে আমরা খেয়ে ধেয়ে বাঁচা দায়।তাই এই সরকারের পতন ছাড়া কোনো আপোষ হবে না। তিনি আরও বলেন,কেউ যদি আমাদের আঘাত করতে আসে তার প্রতিবাদ জানানোর অধিকার আমার আছে। প্রসঙ্গত- বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন বিভাগে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। ইতিমধ্যে কয়েকটি বিভাগে গণসমাবেশ করেছে দলটি। এরই ধারাবাহিকতায় সিলেটেও আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় আলিয়া মাদ্রাসার মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

লাঠি হাতে সমাবেশে বিএনপির কর্মীরা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪