শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিশ্বকাপ: কাতারে মুসলমান হয়েছেন প্রায় ৯০০ বিদেশি : ডা. জাকির নায়েক

কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের অবকাশে এ পর্যন্ত ৮৮৭ জন অমুসলিম পবিত্র ইসলাম গ্রহণ করেছেন। গতকাল শনিবার (২৬ নভেম্বর) কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানায়, ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। জাকির নায়েক ইসলাম ধর্ম প্রচারের জন্য বর্তমানে কাতারে রয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ দেখতে আসা বিদেশিদের অনেকেই আজান শুনে প্রভাবিত হচ্ছেন। আল-জাজিরা জানিয়েছে, কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বিশ্বকাপ উপলক্ষে সেদেশ ভ্রমণকারী মানুষের কাছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। গত ২১ নভেম্বর থেকে কাতারে ২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বে সবচেয়ে বড় ঝাকজমকপূর্ণ ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে কাতার। সূত্র : পার্সটুডে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ: কাতারে মুসলমান হয়েছেন প্রায় ৯০০ বিদেশি : ডা. জাকির নায়েক

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২২

featured Image
কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের অবকাশে এ পর্যন্ত ৮৮৭ জন অমুসলিম পবিত্র ইসলাম গ্রহণ করেছেন। গতকাল শনিবার (২৬ নভেম্বর) কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানায়, ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। জাকির নায়েক ইসলাম ধর্ম প্রচারের জন্য বর্তমানে কাতারে রয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ দেখতে আসা বিদেশিদের অনেকেই আজান শুনে প্রভাবিত হচ্ছেন। আল-জাজিরা জানিয়েছে, কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বিশ্বকাপ উপলক্ষে সেদেশ ভ্রমণকারী মানুষের কাছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। গত ২১ নভেম্বর থেকে কাতারে ২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বে সবচেয়ে বড় ঝাকজমকপূর্ণ ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে কাতার। সূত্র : পার্সটুডে

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪