শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিজয়ের মাস বরণ

প্রতিবারের ন্যায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে সিলেট জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসন এবারও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয়ের মাসকে বরণ করছে। May be an image of 4 people, people standing and outdoors কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। May be an image of 6 people, people standing, outdoors and monument এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, নারীনেত্রী নাজনীন হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ। May be an image of 7 people, people standing and outdoors শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।   শোভাযাত্রা শেষে শহীদ মিনারের বেদিমূলে শ্রদ্ধা জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিজয়ের মাস বরণ

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২২

featured Image
প্রতিবারের ন্যায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে সিলেট জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসন এবারও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয়ের মাসকে বরণ করছে। May be an image of 4 people, people standing and outdoors কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। May be an image of 6 people, people standing, outdoors and monument এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, নারীনেত্রী নাজনীন হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ। May be an image of 7 people, people standing and outdoors শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।   শোভাযাত্রা শেষে শহীদ মিনারের বেদিমূলে শ্রদ্ধা জানানো হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪