শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিএনপির সাংসদরা আজ স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন

বিএনপির ৭ সংসদ সদস্য রোববার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দেবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার বেলা ১১টায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন। এর আগে শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি দলীয় এমপিরা। সমাবেশে বিএনপি দলীয় এমপি মোশাররফ হোসেন বলেন, আমারা পদত্যাগ করে এখানে এসেছি।   আরকে এমপি রুমিন ফারহানা বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে গিয়েছিলাম। সংসদে জনগণের দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা আর না থাকা সমান কথা। আমরা ই-মেইল পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি। ৩৫০ আসনের সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। আর সংরক্ষিত নারী আসন কোটায় এমপি হন রুমিন ফারহানা।

>>>> আরও পড়ুন: পদত্যাগ ঘোষণা বিএনপির ৭ এমপির

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির সাংসদরা আজ স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২২

featured Image
বিএনপির ৭ সংসদ সদস্য রোববার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দেবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার বেলা ১১টায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন। এর আগে শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি দলীয় এমপিরা। সমাবেশে বিএনপি দলীয় এমপি মোশাররফ হোসেন বলেন, আমারা পদত্যাগ করে এখানে এসেছি।   আরকে এমপি রুমিন ফারহানা বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে গিয়েছিলাম। সংসদে জনগণের দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা আর না থাকা সমান কথা। আমরা ই-মেইল পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি। ৩৫০ আসনের সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। আর সংরক্ষিত নারী আসন কোটায় এমপি হন রুমিন ফারহানা।

>>>> আরও পড়ুন: পদত্যাগ ঘোষণা বিএনপির ৭ এমপির

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪